আপনার প্রশ্ন খুজুন

পরিষেবার শর্তাবলি

ইসলামী প্রশ্নোত্তর (IQA) ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।

  • আপত্তিকর বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করবেন না।

  • অন্যের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া শেয়ার করবেন না।

  • ওয়েবসাইটের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করবেন না।

জরুরি নীতিমালা ও ঘোষণা
  • সহজবোধ্য করার জন্য ক্ষেত্রবিশেষ প্রশ্ন পরিমার্জন ও সংক্ষিপ্ত করা হতে পারে।

  • সময়ের স্বল্পতা, প্রশ্নের গুরুত্ব এবং প্রাসঙ্গিকতা বিবেচনায় সব প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে।

  • ইসলামী বিধান অনেক ক্ষেত্রে ব্যক্তি, স্থান, প্রচলিত আইন বা বিশেষ পরিস্থিতির ওপর নির্ভর করে। এ জাতীয় স্পর্শকাতর বিষয়ে স্থানীয় কোনো নির্ভরযোগ্য আলেম বা বিশেষজ্ঞের সরাসরি পরামর্শ নেওয়া উত্তম।

  • আমরা সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে কুরআন-সুন্নাহর আলোকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার আপ্রাণ চেষ্টা করি। তথাপি আমাদের ভুল হওয়া অসম্ভব নয়। এরকম ক্ষেত্রে আমরা ভুল স্বীকার করে সংশোধনী আনব ইনশাআল্লাহ।

  • মানোন্নয়নের স্বার্থে উত্তর যেকোনো সময় পরিমার্জন বা হালনাগাদ করা হতে পারে।

ব্যক্তিগত সংবেদনশীল ক্ষেত্রে

আপনি আপনার প্রশ্নের উত্তরটি ওয়েবসাইটে প্রকাশ না করে ব্যক্তিগতভাবে পেতে চাইলে Private অপশন বেছে নিন। আপনার গোপনীয়তাকে অগ্রাধিকার দিয়ে আমরা ব্যক্তিগত বা শনাক্তযোগ্য তথ্য অপসারণ বা পরিবর্তন করে প্রশ্ন এবং উত্তর প্রকাশ করতে পারি, যাতে তা অন্যদের জন্য উপকারী হয়। এছাড়া কোনো সংবেদনশীল তথ্য থাকলে তা প্রকাশের আগেই আংশিক বা সম্পূর্ণভাবে পরিমার্জন বা অপসারণ করা হয়।

কনটেন্ট ব্যবহারের নীতিমালা
  • এই ওয়েবসাইটের সমস্ত কনটেন্ট কেবল ব্যক্তিগত জ্ঞানার্জন এবং দ্বীনি সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যবহারের জন্য অনুমোদিত।

  • আমাদের কোনো কনটেন্ট শেয়ার বা প্রচার করার সময় তা কোনোভাবেই বিকৃত, আংশিক বা বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা যাবে না।

  • দ্বীনি প্রচারের স্বার্থে শেয়ার করার ক্ষেত্রে মূল উৎস (ইসলামী প্রশ্নোত্তর/IQA) এবং লিঙ্কের সঠিক উল্লেখ থাকা বাঞ্ছনীয়।

পরিবর্তন

আমরা প্রয়োজন অনুযায়ী এই শর্তাবলি হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করি।

যোগাযোগ

আপনার মতামত, প্রশ্ন বা সংশোধনী জানাতে আমাদের যোগাযোগ পেইজ ব্যবহার করুন।

https://assunnahfoundation.org/contact

ফোন: +৮৮০৯৬১০-০০১০৮৯

ইমেইল: info@assunnahfoundation.org

সর্বশেষ হালনাগাদ: ২০ এপ্রিল ২০২৬