আপনার প্রশ্ন খুজুন

গোপনীয়তা নীতি

আপনার ব্যক্তিগত তথ্যের সর্বোচ্চ সুরক্ষা প্রদান আমাদের অঙ্গীকার। আপনার গোপনীয়তাকে একটি 'আমানত' হিসেবে বিবেচনা করি। সংগৃহীত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা উপযুক্ত প্রযুক্তি ও সর্বোচ্চ নৈতিক মানদণ্ড অনুসরণ করি।

আমরা যেসব তথ্য সংগ্রহ করি
  • ব্যক্তিগত তথ্য: নাম ও ইমেইল ঠিকানা (গুগল সাইন-ইন বা সরাসরি নিবন্ধনের মাধ্যমে প্রাপ্ত)।

  • অ্যাকাউন্ট ও প্রোফাইল: ব্যবহারকারীর অ্যাকাউন্ট পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য।

  • ব্যবহারকারীর কন্টেন্ট: আপনার পাঠানো প্রশ্ন, মন্তব্য এবং অনুসন্ধানের ইতিহাস।

  • পছন্দ ও সংরক্ষণ: আপনার বুকমার্ক করা উত্তর বা সংরক্ষিত বিষয়াবলি।

  • যোগাযোগ: সরাসরি আমাদের কাছে পাঠানো কোনো বার্তা বা ফর্মের তথ্য।

  • প্রযুক্তিগত তথ্য: আপনার ব্যবহৃত ডিভাইস, আইপি অ্যাড্রেস এবং ব্রাউজিং অভিজ্ঞতাসংশ্লিষ্ট টেকনিক্যাল ডেটা।

তথ্য গ্রহণের উদ্দেশ্য
  • সেবা নিশ্চিতকরণ: নিরবচ্ছিন্নভাবে অ্যাকাউন্ট পরিচালনা ও কন্টেন্ট সরবরাহ করা।

  • প্রশ্নোত্তর ব্যবস্থাপনা: আপনার পাঠানো প্রশ্ন গ্রহণ, উত্তর প্রদান এবং তা প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করা।

  • অভিজ্ঞতা উন্নয়ন: ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ইন্টারফেস ও সেবার মান উন্নত করা।

  • নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ: ওয়েবসাইট বা অ্যাপের কারিগরি নিরাপত্তা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত অপব্যবহার রোধ করা।

তথ্য সুরক্ষা
  • নিরাপদ সার্ভার: আমাদের ডেটাবেস নিরাপদ এবং এনক্রিপ্টেড সার্ভারে সংরক্ষিত থাকে।

  • অ্যাক্সেস নিয়ন্ত্রণ: শুধু অনুমোদিত কারিগরি দল সীমিত পরিসরে তথ্যে প্রবেশাধিকার পায়।

  • সতর্কতা: আমরা সর্বোচ্চ সুরক্ষার চেষ্টা করলেও মনে রাখা প্রয়োজন, ইন্টারনেটে কোনো তথ্য আদান-প্রদান পদ্ধতিই শতভাগ ঝুঁকিমুক্ত নয়। তাই ব্যবহারকারী হিসেবে আপনাকেও সচেতন থাকার অনুরোধ করছি।

তথ্য সংরক্ষণ

আমরা আপনার তথ্য কেবল ততক্ষণ পর্যন্ত সংরক্ষণ করি, যতক্ষণ আমাদের সেবা প্রদান এবং আইনি প্রয়োজনীয়তা পূরণের জন্য তা প্রয়োজন হয়। আপনার অ্যাকাউন্ট সক্রিয় থাকাকালীন অথবা সেবার মানোন্নয়নের প্রয়োজনে এই তথ্য সংরক্ষিত থাকে। নির্দিষ্ট সময়ের পর বা ব্যবহারকারীর অনুরোধে (প্রযোজ্য ক্ষেত্রে) আমরা তথ্য মুছে ফেলা বা অকার্যকর করার ব্যবস্থা গ্রহণ করি।

কুকি ও টেকনিক্যাল ডাটা

ওয়েবসাইটের কার্যকারিতা ও উন্নয়নের জন্য আমরা কুকি ও অনুরূপ প্রযুক্তি ব্যবহার করতে পারি।