আপনার প্রশ্ন খুজুন

আমাদের সম্পর্কে

ইসলামী প্রশ্নোত্তর (IQA) হলো, আস-সুন্নাহ ফাউন্ডেশনের একটি জ্ঞানভিত্তিক উদ্যোগ, যেখানে মানুষের দৈনন্দিন জীবনের বিচিত্র জিজ্ঞাসার সমাধান কুরআন, সুন্নাহ এবং নির্ভরযোগ্য উৎসের আলোকে সহজ, সংক্ষিপ্ত ও বিশুদ্ধভাবে উপস্থাপন করা হয়।

ইবাদত, লেনদেন, পরিবার, সমাজ কিংবা ব্যক্তিগত আচরণ সম্পর্কে মানুষ প্রত্যহ বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। এসব প্রশ্নের দায়িত্বশীল ও গ্রহণযোগ্য উত্তর পৌঁছে দেওয়াই এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য।

আমাদের লক্ষ্য
  • সাধারণ মানুষের কাছে ইসলামী জ্ঞান সহজ ও প্রাঞ্জল ভাষায় পৌঁছে দেওয়া।

  • মানুষের প্রাত্যহিক জিজ্ঞাসার কুরআন ও সুন্নাহভিত্তিক নির্ভরযোগ্য উত্তর প্রদান করা।

  • দ্বীনি বিষয়ে জনমানসে বিদ্যমান বিভ্রান্তি ও অনিশ্চয়তা দূর করতে কার্যকর ভূমিকা রাখা।