logo

ফরজ হজ পালনে ইচ্ছাকৃত বিলম্ব করলে কি গুনাহ হবে?

Asif Nawaz
হাজ্জ ও উমরাহ
১ মাস আগে
৫০

প্রশ্ন : হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে হজ পালন করতে বিলম্ব করলে কি গুনাহ হবে?

উত্তর : বিসমিল্লাহির রহমানির রাহীম

বাইতুল্লাহ গিয়ে হজ করে ফিরে আসার মতো আর্থিক সংগতি রয়েছে— এমন ব্যক্তির ওপর হজ পালন করা ফরজ। আল্লাহ তাআলা বলেন,

وَلِلّٰہِ عَلَی النَّاسِ حِجُّ الۡبَیۡتِ مَنِ اسۡتَطَاعَ اِلَیۡہِ سَبِیۡلًا

অর্থ : মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে, তাদের উপর আল্লাহর জন্য এ ঘরের হজ্জ করা ফরয। [আলে ইমরান, ৯৭]

আর হজ ফরজ হলে অনতিবিলম্বে হজ পালন করা উচিত। হাদিসে অনতিবিলম্বে হজ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

تَعَجَّلُوا إِلَى الْحَجِّ فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي مَا يَعْرِضُ لَهُ

অর্থাৎ, তোমরা অনতিবিলম্বে হজ পালন করো। কেননা তোমাদের কারও জানা নেই, সে ভবিষ্যতে কোন পরিস্থিতির সম্মুখীন হবে। [মুসনাদে আহমদ, ২৮৬৭] 

এ হাদিস নির্দেশ করে যে, হজ ফরজ হলে অনতিবিলম্বে হজ পালন করতে হবে। বিলম্ব করলে মৃত্যু বা অন্য কোনো বাধা আসায় ফরজ হজ পালন অসম্ভব হয়ে যেতে পারে। 

উপরিউক্ত হাদিসের ভিত্তিতে ফকিহগণ বলেছেন, হজ ফরজ হলে অনতিবিলম্বে হজ করা ওয়াজিব। গ্রহণযোগ্য কারণ ছাড়া হজ পালনে বিলম্ব করলে গুনাহ হবে। তবে পরবর্তীতে হজ করা হলে সে গুনাহ রহিত হয়ে যাবে। আল্লামা ইবনুল হুমাম রহ. বলেন,

وَيَأْثَمُ بِالتَّأْخِيرِ عَنْ أَوَّلِ سِنِي الْإِمْكَانِ فَلَوْ حَجَّ بَعْدَهُ ارْتَفَعَ الْإِثْمُ  

অর্থাৎ, সম্ভব হলে প্রথম বছরেই হজ পালন করতে হবে। প্রথম বছরে হজ পালন সম্ভব হওয়া স্বত্তেও বিলম্ব করলে গুনাহ হবে। তবে পরবর্তীতে যদি সে হজ্জ করে ফেলে, তাহলে গুনাহ রহিত হয়ে যাবে। [ফাতহুল কাদির, ২/৩১৪]

মোটকথা, হজ ফরজ হলে অনতিবিলম্বে হজ করে নিতে হবে। শরিয়ত-গ্রাহ্য যৌক্তিক কারণ ছাড়া ইচ্ছাকৃত হজ পালনে বিলম্ব করলে গুনাহ হবে।

আরও দ্রষ্টব্য, তাবয়িনুল হাকায়িক, ২/৩; আল-বাহরুর রায়িক, ২/৩৩৩; আন-নাহরুল ফায়িক, ২/৫৪; রাদ্দুল মুহতার, ২/৪৫৭

একই প্রশ্ন আপনার বন্ধু-প্রিয়জনদের থাকতে পারে,
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উত্তরটি শেয়ার করে আপনিও সদকায়ে জারিয়ায় অংশ নিন

বিভাগসমূহ

ঈমান ও আকায়েদ

১২২ টি প্রশ্ন আছে

কুরআনুল কারীম

৬০ টি প্রশ্ন আছে

হাদীস ও সুন্নাহ

১২১ টি প্রশ্ন আছে

পবিত্রতা ও সালাত

২১৮ টি প্রশ্ন আছে

যাকাত ও সাদাকাহ

২৪ টি প্রশ্ন আছে

সিয়াম/রামাদান

৭৯ টি প্রশ্ন আছে

হাজ্জ ও উমরাহ

৩৩ টি প্রশ্ন আছে

কুরবানী ও আকীকা

৫৮ টি প্রশ্ন আছে

ব্যবসা-বাণিজ্য ও লেনদেন

৬৫ টি প্রশ্ন আছে

আখলাক ও ইসলামী শিষ্টাচার

১৪১ টি প্রশ্ন আছে

হালাল-হারাম

২২১ টি প্রশ্ন আছে

বিবাহ ও তালাক

৮৬ টি প্রশ্ন আছে

ফেসবুক পাতা

নিয়মিত ইসলামিক তথ্য পেতে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সংযুক্ত থাকুন